দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার ধাওয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়েছে এক অস্ত্রধারী যুবক। এ ঘটনায় অস্ত্রের উৎস ও অভিযুক্তকে শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ বাজার এলাকায় বাবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই সময় স্থানীয়রা তুহিন নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধের জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুহিন নামের ওই যুবক অস্ত্র প্রদর্শন করে স্থানীয় দুই ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের চেষ্টা করেন।
নোয়াখালীর পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন বলেন, পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এমএস/